spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ডিমের আড়তে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চট্টগ্রামে ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (২০ আগস্ট) সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত চলা অভিযানে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারি পরিচালক আনিছুর রহমান বলেন, সম্প্রতি ডিমের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে অভিযানে নামে ভোক্তা অধিকার। এরই অংশ হিসেবে রেয়াজুদ্দিন বাজারের দুটি দোকান এবং স্টেশন রোডের আরও তিনটি দোকানে অভিযান চালানো হয়। এতে নানা অসঙ্গতি পাওয়ায় ১ লাখ ৩ হাজার টাকা জারিমানা করা হয়।

তিনি বলেন, ডিমের আড়তদাররা একেকজনের কাছে একেক দামে ডিম বিক্রি করছেন। দোকানে কোনো মূল্য তালিকা ছিল না। ফলে তিনটি আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss