spot_img

২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম চিড়িয়াখানার টিকিট কাটা যাবে ঘরে বসে

নগরের খুলশী ফয়’স লেক সংলগ্ন চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো চালু করা হয়েছে ই-টিকিটিং। ঘরে বসেই কাটতে পারবে টিকিট (www.chittagongzoo.gov.bd)।

সোমবার (২৯ আগস্ট) দুপুরের দিকে এ সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান।

আরও পড়ুন:- রাউজানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছর পর চিড়িয়াখানার কর্মকর্তা কর্মচারীদের জন্য চালু হয়েছে প্রভিডেন্ট ফান্ডও। আর চিড়িয়াখানার প্রাণী পরিবহন, খাদ্য পরিবহন ও বিবিধ কাজের জন্য কেনা হয়েছে একটি পিকআপ গাড়ি। আগামী দুই মাসের মধ্যে চিড়িয়াখানায় আসছে বিভিন্ন প্রজাতির প্রাণীও।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss