spot_img

১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টানা ১১ দিন চট্টগ্রামে করোনায় মৃত্যু-শনাক্ত শূন্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায় নি। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি। এ নিয়ে টানা ১১ দিন করোনায় শনাক্ত-মৃত্যু শূন্য।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss