spot_img

১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয় নি।

আজ বুধবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত একজনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৪৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৮ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss