spot_img

১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুকুরে মিলল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর শাহ আমানত মাজারের বদর শাহ পুকুর থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ভাসমান এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই (পুরুষ) ব্যক্তি মাজারে ভিক্ষা করতো।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময় পানিতে নামার সময় পা পিছলে পানিতে ডুবে যায়। তার মাথার পিছনে থেঁতলানো জখম রয়েছে। পায়ে সমস্যা থাকায় তিনি স্ট্রেচার ব্যবহার করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss