spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ১৩ ব্র্যান্ডের নকল প্যাকেটসহ এক টন দুর্গন্ধযুক্ত পঁচা চা জব্দ

আজ (১০ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় নিউ আলিফ এন্টারপ্রাইজ নামক এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক টন মেয়াদোত্তীর্ণ দূর্গন্ধযুক্ত পঁচা চা এবং ১৩টি নকল ব্র্যান্ডের বিপুল পরিমাণ চা প্যাকেট জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত।

চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স এবং বিএসটিআই-এর লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে নামে বেনামে নকল ব্র্যান্ডের চা’র ব্যবসা করে আসছিলো প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অনুমোদনহীন নকল ব্র্যান্ডে মেয়াদোত্তীর্ণ পঁচা চায়ের ব্যবসা করছে। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। চা ব্যবসার এসব অনিয়ম ও প্রতারণা বন্ধে ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে।”

বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং ফটোগ্রাফার আকিব মর্তুজা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss