spot_img

২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাওয়া স্কুলের বিতর্কিত সেই প্রশ্নকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

মাইজভাণ্ডার দরবার শরীফ নিয়ে নবম শ্রেণির পরীক্ষায় বিতর্কিত প্রশ্নকারী বাওয়া স্কুলের শিক্ষক আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই শিক্ষকের বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়িতে।

সোমবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের অধ্যক্ষ আরিফ উল হাসান চৌধুরী।

জানা যায়, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নবম শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ধর্মীয় বিষয়ের (ইসলাম ও নৈতিক শিক্ষা) প্রশ্নপত্র তৈরি করেন শিক্ষক আবদুর রহিম। প্রশ্নপত্রে মাইজভাণ্ডার দরবার শরীফ নিয়ে একটি প্রশ্ন করা হয়। পরবর্তীতে এই প্রশ্নকে ঘিরে গতকাল (১৯ নভেম্বর) এই প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্ক শুরু হয়। এরপরই স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন প্রণয়নকারী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss