spot_img

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নানা অপরাধে চট্টগ্রামের চার রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবারসহ নানা অপরাধে  চার রেস্টুরেন্টকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ জুন) খুলশী এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

এসময় ‘লা মেনসা রেস্টুরেন্টে কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার পাওয়ায় ২০ হাজার টাকা, ‘দ্য পিৎজা কো রেস্টুরেন্টে লাইসেন্স না থাকার অপরাধে ৩০ হাজার টাকা এবং একই অপরাধে ক্রিমসন কাপ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, অন্য একটি রেস্টুরেন্টে অনুমোদন না নিয়ে কেক ও দই উৎপাদনের অপরাধে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন খুলশী থানা পুলিশ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss