spot_img

১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

কর্ণফুলীতে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুভ নিমতলা সেগুন বাগা এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মো. জসিমের নাতী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরে ওই কিশোরের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে কয়েকদিন আগে ইউপি সদস্য জসিম মেম্বার এক সভায় মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে।

চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম বলেন, গতকাল থেকে আমার নাতীকে পাওয়া যাচ্ছিল না। লাশ পাওয়ার খবর শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss