spot_img

৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার আরও ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইব্রাহিমের ছেলে ইউসুফ প্রকাশ হিরন (২৫) ও মৃত আনু মিয়ার ছেলে রিয়াজ করিম (৩৩)। ইউসুফ প্রকাশ হিরন ওই মামলার ৫ নম্বর ও রিয়াজ করিম ১০ নম্বর আসামি।

এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টায় চান্দগাঁও থানাধীন মীর বাড়ি এলাকা থেকে ইউসুফ প্রকাশ হিরনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকা (খালপাড়) এসবিএন এন্টারপ্রাইজ নামীয় কনস্ট্রাকশন সামগ্রী বিক্রির অফিস থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্পেনের তৈরি একটি পিস্তল, একটি গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকা থেকে রিয়াজ করিমকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ অক্টোবর নিহত সাজ্জাদের বাবা মো.আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss