spot_img

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বায়েজিদে বাসায় মিললো এপিবিএন সদস্যের লাশ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার একটি ভাড়া বাসা থেকে নাঈম বিশ্বাস (২৫) নামের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে চক্রেসো আবাসিক এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে নাঈম বিশ্বাসকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিজ বাসায় অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে এপিবিএন-সদস্য নাঈম বিশ্বাসের বাসায় যায় এপিবিএনের একটি টিম। তারা নাঈম বিশ্বাসের মৃত্যুর ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss