spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জামালখানে পাহাড় কাটায় বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর জামাল খানের জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এ অপরাধের দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অধিদপ্তরের মহানগর কার্যালয়ে শুনানি শেষে এই আদেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান।

তিনি বলেন, পরিদর্শন রিপোর্ট অনুযায়ী তফসিলভুক্ত উক্ত জায়গায় পাহাড় কর্তনের সত্যতা পাওয়া গেছে। পরিদর্শনে দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রন্থ ৮ ফুট, উচ্চতা ৮ ফুট সর্বমোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট দৃশ্যমান পাহাড় কর্তন করার সত্যতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

মুক্তাদির বলেন, সার্বিক বিবেচনায় পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সংশোধিত (২০১০) এর ৬ (খ) ধারার অপরাধের জন্য ধারা-৭ এর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসম্যান্ট করা হয়েছে। সংশ্লিষ্ট ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কর্তন করায় ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হলো (প্রতি ঘনফুট ১০০ টাকা হারে)। সেইসঙ্গে কর্তনকৃত স্থানটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাসহ অনুমোদন ব্যতিত কোনো ধরনের দৃশ্যমান পাহাড় বা টিলা কর্তন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।

শুনানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন এবং এলডিএ মো. শিহাব উদ্দিন হাজির হন। আর প্রসিকিউশনের পক্ষে চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান এবং সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক হাজির উপস্থিত ছিলেন। শুনানিতে সরেজমিন পরিদর্শন প্রতিবেদন, বিবাদির লিখিত বক্তব্য এবং দালিলিক প্রমাণাদি পর্যালোচনা করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss