spot_img

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত মোহাম্মদ তারেকের জানাজা সম্পন্ন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত  প্রবাসী মোহাম্মদ তারেকের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর বউবাজার এলাকায় দুলহান কমিউনিটি সেন্টারের বিপরীতে ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, অনেক কষ্ট করে দীর্ঘ ৩০ দিন অপেক্ষার পর মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। সরকার ও ব্যক্তিগত উদ্যোগে তিনি নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলেও জানান। পাশাপাশি তিনি সমাজের সকলকে এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss