spot_img

২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন

জনগণের স্বার্থ বাদ দিয়ে জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নেতারা।

শনিবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সংগঠনটির উদ্যোগে মানববন্ধন করা হয়। সেখানে তারা এ মন্তব্য করেন।

ভোজ্যতেল, জ্বালানি তেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে পুরো দেশে নৈরাজ্য সৃষ্টি করা এবং ভোজ্যতেলের দাম বৃদ্ধির লক্ষ্যে বাজার থেকে তা উধাওয়ের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবের এতে সঞ্চালনা করেন। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে এস এম নাজের হোসাইন বলেন, ‘নিত্যপণ্যের বাজার তদারকির দায়িত্বে নিয়োজিতদের নীরবতার কারণে একশ্রেণির অসাধু যাবসায়ী ভোজ্যতেল ও জ্বালানি তেল নিয়ে কারসাজিতে লিপ্ত রয়েছে। নানা ছলছুতার মাধ্যমে তারা সরকারকে বোকা বানিয়ে একাধিক বাহানা তুলে মানুষকে জিম্মি করে তাদের পকেট কাটছে। তারা প্রতিনিয়ত এ ধরনের কারসাজির মাধ্যমে অতিরিক্ত মুনাফা করে বিপুল অন্তের টাকা বিদেশে পাচার করেছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের আমলেও একটি গ্রুপ একই কায়দায় অতিমুনাফার জন্য দেশব্যাপী ভোজ্যতেল, জ্বালানি তেল মজুত করে খুচরা বাজারে সংকট তৈরি করেছে। এ কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অকটেন দেশে উৎপাদিত হলেও পাম্প ও ডিপোর মালিকরা জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে। জনগণের স্বার্থ বাদ দিয়ে সরকারের জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ সব অসাধু ব্যবসায়ীকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী বলেন, ‘সরকারকে একটি মহল বিভিন্ন ভুল তথ্য দিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে জামাই আদর করতে পরামর্শ দিচ্ছে। আর ব্যবসায়ীরা এ সুযোগে আগের মতো মানুষের পকেট কাটতে বসে আছেন। কীভাবে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা যায় সে চিন্তায় আছে। ক্যাব চট্টগ্রাম অতীতেও ভোক্তাচ্ছে অধিকার নিয়ে সোচ্চার ছিল, ভবিষ্যতেও যেকোনো সাকটে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss