spot_img

১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খুলশীতে ১৫০ রাউন্ড গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।

শুক্রবার (৮ মে) ওয়াসার মোড় এলাকার একটি দোকানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার ওয়াসা মোড়স্থ টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানের ভিতরে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মো. ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যমতে নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে আরেক অস্ত্র ব্যবসায়ী আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১১ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস হতে গুলিগুলো সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss