spot_img

১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোয়ালখালীতে ২০ হাজার টাকার জন্য কোলের সন্তানকে বিক্রি করলো মা

বোয়ালখালীতে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে নিজের এক মাস বয়সী কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে!

জানা গেছে, পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজিচালক মো. রাকিবের স্ত্রী রোকসানা বেগম বাপের বাড়িতে সন্তানকে নিয়ে বেড়াতে গিয়ে গত ২৭ জুলাই দাবি করেন যে, শিশুটি মারা গেছে। তবে শিশুর দাদী ফিরোজা বেগম গিয়ে কবরের কোনো সন্ধান না পেয়ে এবং স্বজনদের কথাবার্তায় সন্দেহ হলে থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশ তদন্তে নামে। গতকাল শনিবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকার এক নিঃসন্তান পরিবার থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ২০ হাজার টাকায় শিশুটিকে হস্তান্তরিত করা হয়েছিল। আজ রবিবার সকালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধৃত শিশুটিকে তার পিতা-মাতার জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss