spot_img

৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বায়েজিদে বাস চাপায় প্রাণ গেল ২ পোশাক শ্রমিকের

চট্টগ্রাম নগরীতে একটি নিয়ন্ত্রণহীন বাসের চাপায় দুই পোশাক শ্রমিক মারা গেছেন। নগরীর বায়েজিদ থানার বালুছড়া এলাকায় রোববার(২৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- অরুণ দাশ ও আজিজুল হাকিম।

তাদের মধ্যে অরুণ ওই এলাকায় ভিজ্যুয়াল গার্মেন্টসে ও আজিজুল পাশ্ববর্তী আরেকটি একটি কারখানায় কাজ করতেন।

বায়েজিদ বোস্তামী থানার এসআই শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে পায়ে হেটে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এসময় বিপরীত দিকে আসা ৩ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গাড়িসহ চালক আটক হয়েছেন বলে এসআই শাহাদাৎ জানিয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss