spot_img

১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে একই এলাকায় এক শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর হাঁটছিলেন। পেছন দিক থেকে ট্রেন আসার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি ষোলশহর স্টেশনে ভাসমানভাবে থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হাতের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে তার পরিচয় ও পরিবারের সদস্যদের শনাক্তের চেষ্টা করা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সাম্প্রতিক সময়ে একই এলাকায় এক শিশুসহ দুজনের মৃত্যুর পর নতুন করে এই প্রাণহানির ঘটনায় রেললাইনে চলাচল ও এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss