spot_img

১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাতির আক্রমণে রাঙামাটিতে প্রাণ গেল শিক্ষার্থীর

রাঙামাটিতে এবার হাতির আক্রমণে অভিষেক পাল (২১) নামের এক যুবকের প্রাণ গেল। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টায় কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত অভিষেক ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তিনি ফেনীর মাস্টারপাড়ায় বসবাস করতেন।

অভিষেকের বন্ধু সাদমান সোবহান উদয় জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে তারা ছয়জন বন্ধু কাপ্তাই প্রশান্তি পার্ক থেক সিএনজি করে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সকাল ৯টায় দুইটি হাতির মুখোমুখি হন। এসময় অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে হাতির আক্রমণে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কাপ্তাই স্বাস্থ্যবিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গত রোববার (৭ মার্চ) একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজকে আবার এই ঘটনা ঘটল’।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রাঙামাটির কাপ্তাইয়ে রাতের আঁধারে বন্যহাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধী (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়। রোববার সকালে তার হাত-পা বিচ্ছিন্ন রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss