spot_img

২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়ংকর বিস্ফোরণ, দগ্ধ শতাধিক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ পর্যন্ত শতাধিক জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৪ জুন) রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। অভিযান শেষে বিস্তারিত জানাতে পারব।

তিনি জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss