spot_img

২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাগরে গোসল করতে নেমে প্রাণ হারাল দুই শিশু

কক্সবাজার পৌরসভার কুতুবদিয়া পাড়া এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১২টায় সমুদ্র সৈকতের ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট থেকে এক শিশুর এবং কুতুবদিয়া পাড়া পয়েন্ট থেকে আরেক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হল- মধ্যম কুতুবদিয়া পাড়ার মুফিজের ছেলে মোহাম্মদ কালু (৬) ও ইলিয়াসের ছেলে মোহাম্মদ রিয়াদ (৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর আকতার কামাল আজাদ। তিনি বলেন, সোমবার বিকেলে মোহাম্মদ কালু ও মোহাম্মদ রিয়াদ সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর রিয়াদের লাশ পাওয়া যায়। এর ৮ ঘণ্টা পর ডায়াবেটিস হাসপাতাল পয়েন্টে ভেসে ওঠে মোহাম্মদ কালুর লাশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss