spot_img

১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঘূর্ণিঝড় মোখা: মহেশখালীতে ৩ লবণ শ্রমিকের মৃত্যু

ঘূর্ণিঝড় ‘মোখা’র তাণ্ডব থেকে লবণ বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের মহেশখালীর তিন লবণ চাষি।

রবিবার (১৪ মে) রাত ১০ টা ও ১২টায় উপজেলার হোয়ানকে ইউনিয়নের লবণ মাঠের পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। অন্যজন ওই দিন বিকেল ৩ টার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মহেশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩২) ও পানিরছড়া বারঘর পাড়ার মৃত মতনের ছেলে মো. আনছার (৩০)।

স্থানীয়রা বলেন, রবিবার সকালে ঘূর্ণিঝড় শুরুর আগ মুহূর্তে হোয়ানকের পশ্চিমে পলিথিন ও লবণ নিরাপদে রাখার জন্য ৪০-৫০ জন শ্রমিক মাঠে যায়। অতিরিক্ত বাতাস ও বৃষ্টির মধ্যে কাজ করার ফলে তাদের মধ্যে ৬-৭ জন অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়, পরে বিকাল সাড়ে ৪টায় রিদওয়ানকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরে যান।

অন্যদিকে রাত ১০টা ও ১২টায় লবণ মাঠের পাশে পানিতে ভাসমান অবস্থায় বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়। গর্তে পড়ে ও অতিরিক্ত ঠাণ্ডাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করে হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss