spot_img

২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আনোয়ারায় অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক থেকে এক অজ্ঞাতনামা মহিলার (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রক্তাক্ত অবস্থায় সড়কে লাশটি পড়ে ছিল। এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল ৮টার দিকে এসে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, মহিলাটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss