spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সেন্টমার্টিনে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সেন্টমার্টিনের উত্তর সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মো. সেলিম।

তিনি বলেন, ‘সেন্টমার্টিনের উত্তর সৈকতে অর্ধগলিত অজ্ঞাত একটি মরদেহ ভেসে আসার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরনে নীল রঙের ফুলহাতা সার্ট ও হাফপ্যান্ট রয়েছে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss