spot_img

২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানের ৬ উপজেলায় সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ

নিরাপত্তাজনিত কারণে বান্দরবান সদর শাখা ছাড়া থানচি, রুমা, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বেলা ৩টার দিকে বান্দরবানের সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে ঠেকিয়ে একটি রুমে বন্ধ করে রাখে। পরে ব্যাংকের ক্যাশ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।

তারও আগে, মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল। অপহরণ করা হয় রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে।

এমতাবস্থায় নিরাপত্তাজনিত কারণে ৬ উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোনালী ব্যাংক তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss