spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চন্দনাইশে হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

বন‍্যহাতির আক্রমণে চট্টগ্রামের চন্দনাইশে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে সালাউদ্দিন (৩৫) নামে এক যুবক আহত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরমা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জাকির হোসেন ক্ষেতে কাজ করতে গেলে হঠাৎ পেছন থেকে এক জোড়া বন‍্যহাতি তাকে আক্রমণ করে। এক পর্যায়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, সালাউদ্দিন নামে আরেকজন দোকানে রুটি কিনতে যাওয়ার সময় হাতির আক্রমণের শিকার হয়। এতে সে গুরুতর আহত হয়। আহত সালাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss