spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ২ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলো- মোহাম্মদ সিফাত (১৩) ও বালুখালী জুমেরছড়ার আনোয়ার ইসলাম (২৭)।

বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি বলেন, উখিয়া ১১ এবং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss