spot_img

৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারায় রবী উন নূর (১২) নামের এক মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে। বুধবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট নূরে মদিনা হোসাইনিয়া হেফজখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

হেফজ বিভাগের ছাত্র রবী উন নূর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মাওলানা বাবুল হক আজাদের ছেলে। এ ঘটনায় আনোয়ারা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, মাদ্রাসার স্টোর রুমে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের খবর দেয়। পরে পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রবী উন নূর এর বড় ভাই মো. আবদুল হামিদ বলেন, সকালে খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই। কেন সে আত্মহত্যা করেছে, তা জানি না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ওই ছাত্রের আত্মহত্যা করার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss