spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাউজানে অপহৃত যুবক উদ্ধার, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাউজানে অপহৃত সুমন রুদ্র পাল নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ ও ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দেশীয় অস্ত্র এবং চুরি করা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো–আব্দুস ছাত্তার (৪০), মো. আরমান হোসেন (৩৭) ও মনছুর আলম সুমন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ৭ মার্চ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সুমন রুদ্র পাল নামের এক ব্যক্তি জলিলনগর থেকে বাড়িতে যাওয়ার পথে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন স্কুলের সামনে চট্টগ্রাম–রাঙামাটি আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে তার পথরোধ করে। এ সময় তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং তাকে অপহরণ করে নিয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss