spot_img

২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে গেছে বাকলিয়ায়

নগরীর বাকলিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১২টার দিকে পূর্ব বাকলিয়ার ১৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বাকলিয়ার লামাবাজার ইউনিট থেকে দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

লামাবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন পূর্বকোণকে জানান, রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে লামাবাজার ইউনিট থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। আগুনে চারজন মালিকের চার কাঁচা বসতঘর পুড়ে যায়।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss