spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশও প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে টানা দুই জয়ে নাম লিখিয়েছে শেষ আটে। যেখানে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানারআপ ভারত। বাকি ছয় দল কারা?

বাংলাদেশ ‘এ’ গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানারআপ দক্ষিণ আফ্রিকা।

‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপ রানারআপ অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সামনে পড়েছে ‘সি’ গ্রুপের রানারআপ আফগানিস্তান।

২৬ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

কোয়ার্টার ফাইনালের সূচি
২৬ জানুয়ারি : ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
২৭ জানুয়ারি : শ্রীলঙ্কা-আফগানিস্তান
২৮ জানুয়ারি : পাকিস্তান-অস্ট্রেলিয়া
২৯ জানুয়ারি : বাংলাদেশ-ভারত

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss