spot_img

১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন বরুণ ধাওয়ান

আগামী ২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। পাত্রী তার ছোটবেলার বান্ধবী ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল। এলাহী অনুষ্ঠানের মধ্যে দিয়েই পাঞ্জাবি মতে বিয়ে সারবেন বরুণ ও নাতাশা।
আলিবাগের সাগরঘেঁষা বিলাসবহুল রিসোর্টে ২২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি বসছে বিয়ের আসর। এরই মধ্যে এই রিসোর্টের বুকিংও দিয়েছেন বরুণ। ২২ ও ২৩ জানুয়ারি হবে বরুণ-নাতাশার মেহেদি অনুষ্ঠান, আর ২৪ তারিখে বিয়ের অনুষ্ঠান। করোনার কারণে বিয়েতে উপস্থিত থাকবেন তাদের ঘনিষ্ঠ ৪০ থেকে ৫০ জন।

বরুণ ও নাতাশার শৈশবের বন্ধুত্ব একসময় রূপ নেয় পরিণয়ে। আর সেই পরিণয় এবার পেতে যাচ্ছে চূড়ান্ত পরিণতি। নিজেদের সম্পর্ক প্রসঙ্গে

এক সাক্ষাৎকারে নাতাশা বলেছিলেন, বরুণ আর আমি একসঙ্গে স্কুলে পড়তাম। ২০ বছর বয়স পর্যন্ত আমরা বন্ধু ছিলাম। কিন্তু পড়াশোনার জন্য আমি দেশ ছাড়ার পর বুঝতে পারি যে আমাদের সম্পর্কটি বন্ধুত্বের চেয়ে বেশি ছিল। এরপর আমি ওর সঙ্গে ডেট করা শুরু করি।

অভিনেতা বরুণ ধাওয়ান ২০২০ সাল শেষ করেন বহুল প্রতীক্ষিত ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমা দিয়ে। গত ২৫ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিনেমাটি।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss