spot_img

২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঈদে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

প্রতি বছরের ন্যায় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবারও ঈদে হাজির হবেন গান নিয়ে। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে তার একক সংগীতানুষ্ঠান ‘সুখে থাকো তুমি’।

‘সুখে থাকো তুমি’ সংগীতানুষ্ঠান
২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। যেগুলো সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

আরো পড়ুন: টুইটারের পর এবার কাজ হারাচ্ছেন কঙ্গনা

ড. মাহফুজুর রহমানের গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমান নিজেও। গানের তালিকায় রয়েছে ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলাম’, ‘প্রথম দেখা’, ‘বাঁচবোনা তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss