spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার ‘আর্তনাদ’ নিয়ে আসছেন মাহি

ক’দিন ধরে বিচ্ছেদের খবরে আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তবে তিনি ভেঙ্গে না পরে বরং ভক্তদের দিলেন সুখবর। নায়িকা জানালেন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

‘আর্তনাদ’ শিরোনামের নতুন এই সিনেমায় মাহির নায়ক হিসেবে থাকছেন সায়মন সাদিক।

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে ছবিটি। পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। প্রযোজনা সংস্থার কর্ণধার সেলিম খান ছবিটির বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি খান বলেন, ‘আর্তনাদ’ ছবি শুরু হচ্ছে। ছবিটিতে মাহিয়া মাহি ও সাইমন সাদিক থাকছে। বাকিটা পরে জানাবো।

মাহিয়া মাহি জানান, একই প্রযোজনার আরো ছবির শুটিং করছি। ছবির নাম ‘লাইভ’। সেটাতেও আমার নায়ক সাইমন। আশা করি আমাদের নতুন ছবিটিও ভালো কিছু হবে।

আরো পড়ুন: ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে শবনম ফারিয়া

ছবির মাধ্যমে দীর্ঘ আট বছর পর জাকির হোসেন রাজুর সিনেমায় কাজ করতে যাচ্ছেন। প্রযোজনা সংস্থার বরাতে জানা গেছে সিনেমাটির দুই দিনের শুট ঢাকায় হবে। বাকিটা বর্ষাকালে গ্রামে দৃশ্যধারণ হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss