spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গোল্ডেন গ্লোবের পর অস্কার জিতল ‘নাটু নাটু’

গোল্ডেন গ্লোবে অ্যাওয়ার্ড জেতা ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ এবার অস্কার জিতল।

আজ সোমবার (১৩ মার্চ) ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে এবার অস্কার জিতেছে ‘নাটু নাটু’ গানটি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss