spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সুশান্তের প্রেমিকা রিয়াকে জেরা করলো পুলিশ

সুশান্ত সিং রাজপতের আত্মহত্যার পর বুধবার (১৭ জুন) পর্যন্ত নয় জনকে জেরা করেছিলো মুম্বাই পুলিশ। তারা হলেন- সুশান্তের বাবা, তিন বোন, দুই ম্যানেজার, রাঁধুনি, বন্ধু ও অভিনেতা মহেশ শেট্টি এবং চাবিওয়ালা। বাকি ছিলেন বলিউডের এই অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

এবার জেরা করা হলো- অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বান্দ্রা পুলিশ স্টেশনে গিয়েছিলেন রিয়া। সেখানেই রেকর্ড করা হয়েছে তার ভাষ্য।

আরো পড়ুন: বলিউডে ’বুলি‘ শিকার আয়েশা-রিয়াও

মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে গত ১৪ জুন আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। ১৫ জুন বিকেল ৫টায় সুবারবান ভিলে পার্লের পবন হংস শ্মশানে সম্পন্ন হয়েছে বলিউডের এই অভিনেতার শেষকৃত্য।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss