spot_img

২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খালেদা জিয়ার পক্ষে অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জায়মা রহমান

গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারী পুরস্কার পেলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর পক্ষে মরণোত্তর পুরস্কারটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জায়মা রহমান।

আজ রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়াসহ ছয়জনকে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারের তালিকায় ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার পান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss