spot_img

২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী এ সময় বলেছেন,স্বাধীনতার ঘোষক সহ যারা সম্মুখ যুদ্বে অংশ নিয়েছিলো তাদের অনেককে এতোদিন গুরুত্ব দেয়া হয়নি।অযত্ন ও অবহেলায় রাখা চট্টগ্রামের জিয়া স্মৃতি যাদুঘরকে দ্রুত হ্যারিটেজ ঘোষনা দিয়ে সংস্কার করা হবে বলে জানান তিনি।

শুক্রবার সকালে চট্টগ্রামে জিয়া স্মৃতি যাদুঘর পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী।এসময় বিভাগীয় কমিশনার ড.জিযা উদ্দিন,জেলা প্রশাশক জাহিদুল ইসলাম মন্ত্রীকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন. জিয়া স্মৃতি যাদুঘর জাতীর
গুরুত্বপূর্ণ হ্যারিটেজ প্রপার্টি। এটিকে সংরক্ষণ ও উন্নয়ন করা জরুরি। দ্রুত জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন করে উম্মুক্ত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে।

মন্ত্রী জানান,এ জাদুঘরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি এবং দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথেও অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কিন্তু দীর্ঘদিন অবহেলার কারণে স্বাধীনতার অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss