spot_img

২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড়ধসে তিন মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ও নিহত শিক্ষার্থীদের বয়স ৭/১০ বছর বলে জানান ১৪ এপিবিএন পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুর ৩ দিকে উপজেলার কুতুপালং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড়ি ঢালের নিচে অবস্থিত হওয়ায় মাদরাসাটির ওপর ভারী বর্ষণের ফলে পাহাড়ের ঢাল ভেঙে পড়ে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করার পাশাপাশি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss