spot_img

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিমান ভাড়া কমিয়ে হজের নতুন প্যাকেজ নির্ধারণ

বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের জন্য হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২ এর খরচ পড়বে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২ এ উল্লেখিত সেবা সুবিধা কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss