spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পঞ্চম দিনে দুই দেশের প্রতিনিধিদল যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনায় বসেছে। ইউক্রেন-বেলারুশ সীমান্তে বেলারুশের গোমেল এলাকায় এ বৈঠক চলছে।

বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের প্রতিনিধিদলে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেযনিকভ।

বৈঠক শুরু হওয়ার আগে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান সৈন্যদের তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অবিলম্বে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে রুশ প্রতিনিধিদলের প্রধান প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি বলছেন, মস্কো এমন একটি বোঝাপড়া চায়, যা দুই পক্ষের স্বার্থ রক্ষা করবে।

ইউক্রেনের প্রতিনিধিদল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মনে করেন, এই আলোচনা থেকে কোনো অগ্রগতি হবে না।

একইসঙ্গে তিনি বলেন, খুব সামান্য হলেও এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা উচিৎ, যাতে কেউ ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা না নেওয়ার দোষ দিতে না পারে।

বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার সঙ্গে ইউক্রেনে হামলায় যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত, এমন খবর জানা সত্ত্বেও বেলারুশ সীমান্তের কাছে একটি স্থানে কূটনীতিকদের পাঠিয়েছে ইউক্রেন।

সূত্র: বিবিসি

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss