spot_img

৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জঘন্য যুদ্ধাপরাধের জন্য দায়ী পুতিন: জাস্টিন ট্রুডো

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে হওয়া ‘জঘন্য যুদ্ধপরাধের জন্য’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দায়ী বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার (৮ মে) এক অঘোষিত সফরে ইউক্রেনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

এদিকে ইউক্রেন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কানাডর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘জঘন্য যুদ্ধাপরাধের জন্য যে ভ্লাদিমির পুতিন দায়ী, এটি স্পষ্ট। এখানে অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে।’ খবর আল-জাজিরার।
এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী ইরপিনে সফর করেন ট্রুডো।

পৃথক এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে আরও অস্ত্র ও সামরিক সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে তিনি বলেন, ‘আজ আমি ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ইমেজ, ছোট অস্ত্র, গোলাবারুদ এবং ডিমাইনিং অপারেশনের জন্য অর্থসহ অন্যান্য সহায়তা রয়েছে।’

সূত্র: আল-জাজিরা ও রয়টার্স

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss