spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মহানবীকে কটূক্তি: ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ১৫ দেশের

বিজেপির দুই জ্যেষ্ঠ নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ ও তোপের মুখে পড়েছে দেশটি।

এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছে। দেশগুলো ভারত ও বিজেপি সরকারের নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।

অবশ্য এরপরই অনেকটা নড়েচড়ে বসে বিজেপি। পরিস্থিতি বিবেচনায় বিজেপি অভিযুক্ত নুপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করা করে। পরে বিজেপির এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছেন।

এনডিটিভি জানায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য ঘিরে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া এবং ইন্দোনেশিয়া সহ অন্তত ১৫টি দেশ ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

এদিকে নয়াদিল্লির কাতার দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নরেন্দ্র মোদির সরকারকে প্রকাশ্যে মন্তব্য করা থেকে নিজেকে দূরে রাখতে হবে। বার্তাসংস্থা রয়টার্স ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘আমাদের ধর্মীয় অনুভূতিতে যেকোনো আঘাত সরাসরি অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে।’

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss