spot_img

১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ মিয়ানমারে পৌঁছেছেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বুধবার (৩ আগস্ট) মিয়ানমার পোঁছেছেন। সফরে তিনি সামরিক জান্তা সরকারের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের মৃত্যুদণ্ড বিষয়ক বিতর্কের মাঝে এক আঞ্চলিক বৈঠকে যাওয়ার পথে দেশটিতে অবতরণ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় বুধবার সকালে তিনি জান্তা সরকারের কেন্দ্র নেপিদোতে পৌঁছেছেন বলে টুইটারে নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়। সেখানে লাভরভের সফরকে ‘ওয়ার্কিং ভিজিট’ হিসেবে উল্লেখ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লাভরভ জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও ‘মিয়ানমারের নেতৃত্বের’ সঙ্গে সাক্ষাত করবেন। তবে নিজেদের অন্যতম প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশের শীর্ষ কূটনীতিকের এ সফর নিয়ে কোনো মন্তব্য করেনি তাদমাদাও হিসেবে পরিচিত মিয়ানমার সেনাবাহিনী।গত সপ্তাহে একজন সাবেক আইনপ্রণেতা ও এক গণতন্ত্রকর্মীসহ চার বন্দির মৃত্যুদণ্ড দেয় মিয়ানমার। এক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ সাজার ঘটনা এটি। এর পর নতুন করে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে মিয়ানমারের ক্ষমতাসীনরা।

লাভরভের পূর্ব নির্ধারিত সফরসূচিতে রয়েছে কম্বোডিয়ার অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। বিরোধীপক্ষের সঙ্গে সংলাপে অস্বীকৃতি জানানোয় জান্তার শীর্ষ কূটনীতিক এ বৈঠক থেকে বাদ পড়েছেন। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমার জুড়ে জান্তা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যা কঠোরভাবে দমন করা হয়।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss