spot_img

২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সোমালিয়ার রাজধানীতে জঙ্গি হামলায় ১০ জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল-শাবাব জঙ্গিদের হামলায় ১০ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হোটেলে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। এর আগে হোটেলের বাইরে দুটি বিস্ফোরক বিস্ফোরণ ঘটায় তারা। হামলাকারীরা হোটেল হায়াতের উপরের তলায় লুকিয়ে আছে বলে জানা গেছে।

পুলিশের একটি বিশেষ ইউনিট হোটেল থেকে বেশ কয়েকজন অতিথি ও কর্মীদের উদ্ধার করেছে বলে জানা গেছে।

মোহামেদ আবদিকাদির নামে একজন কর্মকর্তা জানান, বেশিরভাগ লোককে উদ্ধার করা হয়েছে, তবে এ পর্যন্ত অন্তত আটজন বেসামরিক নাগরিক মারা গেছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss