spot_img

৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানিয়ে বলেন, আমি এখনো বিস্তারিত জানি না। তবে আমি যাচ্ছি।

রানির শেষকৃত্যানুষ্ঠানের তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বাইডেন জানান, তিনি এখনো রানির ছেলে রাজা তৃতীয় চার্লসের সাথে কথা বলেননি।

ওহিয়োর কলম্বাস ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে চড়ার আগে মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

চস/এস

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss