spot_img

৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় দফায় দফায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে শুক্রবার মধ্যরাতের পর থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিরতি দিয়ে দিয়ে মোট ৪ টি ভূমিকম্প হয়েছে। -খবর আল জাজিরার

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

দফায় দফায় ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা আপাতত নেই বলেও জানিয়েছেন ভূমিকম্প ও সুনামি বিভাগের প্রধান দারিওনো। আল জাজিরাকে দারিয়োনো জানান, ভূপৃষ্টের ১৬ কিলেমিটার গভীরে ছিল এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল।

২৭ কোটি মানুষ অধ্যুষিত এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়া তার ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই দেশটিতে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়।

২০০৪ সালে বড় মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss