spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নাইজেরিয়ার রাজাকে গুলি করে হত্যা, রানী অপহৃত

প্রাসাদে ঢুকে নাইজেরিয়ার ঐতিহ্যবাহী রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা করে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে সেগুনের প্রাসাদে এ ঘটনা ঘটে।

সেগুন একজন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল ও রাজা। তার আনুষ্ঠানিক উপাধি হলো ‘কোরোর ওলুকোরো’। এ হামলার সঙ্গে জড়িত বন্দুকধারী কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছেন কি না, তা স্পষ্ট নয়।

রাজা সেগুনের হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নাইজেরিয়ায় মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা সম্প্রতি বেশ বেড়েছে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পথচারী, শিক্ষার্থী এবং গ্রাম ও শহরের বাসিন্দাদের তুলে নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে।

এসব অপহরণ রোধে দেশে জরুরি অবস্থা জারি করার দাবি জানিয়েছে আসছে নাইজেরিয়ার সুশীল সমাজ। কয়েক দিন আগে দেশের সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে এ দাবি জানিয়েছেন। তাদের দাবি, গত মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। সূত্র: বিবিসি

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss