spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

যৌথ হামলার মধ্যে ইরানে ভূমিকম্প

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে করে পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে সংঘাত। আর এই সংঘাতময় পরিস্থিতির মধ্যেই হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের জেরাশ এলাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে ভূমিকম্পটি।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

এদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে ইসফাহান ও শিরাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরেকটি রিপোর্টে আইএসএনএ জানিয়েছে, বুশেহর প্রদেশের জাম ও ডির শহরে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) বিমানবাহিনী ও নৌবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss