spot_img

২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রামের পাঁচলাইশে মাদ্রাসার ভেতর থেকে মো. আরমান হোসেন নামে ১০ বছর বয়সী এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় পিলখানা এলাকার আলী বিন আলী মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান।

তিনি বলেন, সকালে খবর পেয়ে পিলখানা এলাকার আলী বিন আলী মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss